মো: মহিউদ্দিন (মাল্টিমিডিয়া প্রতিনিধি) ;
বগুড়ার শাজাহানপুরে মাদকদ্রব্য সেবন করে জনসাধারণের শান্তি বিঘ্নিত করার দায়ে মো. সুমন বাবু (৩৫) নামে এক ব্যক্তিকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩১ আগস্ট) উপজেলার মোস্তাইল বাজার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযান চালিয়ে এ দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি।
দণ্ডপ্রাপ্ত সুমন বাবু উপজেলার হাসিয়ারা নওদাপাড়া এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।
অভিযান সূত্রে জানা যায়, মাদকদ্রব্য সেবন করে জনসাধারণের শান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে তাকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে প্রসিকিউশন প্রদান করেন বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘ক’ অঞ্চলের পরিদর্শক মো. আসলাম আলী মন্ডল। এ সময় অধিদপ্তরের সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।