সোমবার, ৩১ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সরকারি অফিস সময়ে ব্যক্তিগত চেম্বারে স্বাস্থ্য সহকারী,সংবাদ প্রকাশের পর শোকজ

আব্দুল্লাহ আল মাহীদ
সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ০৪:৩৯ pm
৩৬
সরকারি অফিস সময়ে ব্যক্তিগত চেম্বারে স্বাস্থ্য সহকারী,সংবাদ প্রকাশের পর শোকজ

সরকারি দায়িত্ব পালনের নির্ধারিত সময় চলাকালে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখার অভিযোগ উঠেছে নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে মো. হাবিবুর রহমানকে তার ব্যক্তিগত চেম্বারে রোগীদের সেবা দিতে দেখা যায়। ওই সময় সরকারি অফিস চলমান থাকলেও তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব পালন না করে ব্যক্তিগত চেম্বারে অবস্থান করছিলেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, চেম্বারে ওই সময় একাধিক রোগী তার কাছে চিকিৎসাসেবা নিতে আসেন। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে- সরকারি দায়িত্ব পালনের সময় একজন সরকারি স্বাস্থ্যকর্মী কীভাবে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখেন এবং এ জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমতি নিয়েছেন কি না।

এছাড়া স্বাস্থ্য সহকারী হিসেবে মো. হাবিবুর রহমানের ব্যক্তিগতভাবে চেম্বার খুলে রোগী দেখার আইনগত ও পেশাগত বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তার প্রয়োজনীয় চিকিৎসা-যোগ্যতা, পেশাগত নিবন্ধন এবং রোগী দেখার অনুমোদন রয়েছে কি না তা যাচাইয়ের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারি অফিস সময়ে যদি একজন সরকারি কর্মচারী নিজের চেম্বারে রোগী দেখেন, তাহলে তিনি সরকারি দায়িত্ব পালন করছেন কখন? সাধারণ মানুষ সরকারি সেবা নিতে এসে কর্মকর্তাকে না পেলে এর দায় কে নেবে?”

আরেক স্থানীয় বাসিন্দা বলেন, “স্বাস্থ্য সহকারী হিসেবে তার দায়িত্ব কী, সেটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিষ্কার করা উচিত। তিনি যদি চিকিৎসক হিসেবে রোগী দেখেন, তাহলে তার চিকিৎসা-যোগ্যতা ও নিবন্ধনও যাচাই করা প্রয়োজন। সরকারি চাকরির সুযোগ নিয়ে কেউ যেন ব্যক্তিগত ব্যবসা করতে না পারেন।”

এদিকে বিষয়টি নিয়ে মো. হাবিবুর রহমানের কাছে জানতে চাওয়া হলে, অফিস সময়ে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখার কারণ এবং স্বাস্থ্য সহকারী হিসেবে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখার বৈধতা সম্পর্কে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

স্থানীয়দের প্রশ্ন, সরকারি দায়িত্বের সময় ব্যক্তিগত চেম্বারে অবস্থান করা হলে এটি কর্মবিধির লঙ্ঘন কি না, তিনি চেম্বারে কী ধরনের চিকিৎসাসেবা দেন, তার চিকিৎসা দেওয়ার প্রয়োজনীয় যোগ্যতা ও নিবন্ধন রয়েছে কি না এবং এ বিষয়ে সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষের অনুমোদন আছে কি না।

এ বিষয়ে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে অফিস সময়ে সরকারি দায়িত্বে অনুপস্থিত

বিষয়টি নিয়ে আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খায়রুল আলম বলেন, “সরকারি অফিস সময় চলাকালে কোনো কর্মকর্তা-কর্মচারী ব্যক্তিগত চেম্বারে রোগী দেখতে পারবেন না। আর হাবিবুর রহমান একজন স্বাস্থ্য সহকারী। তার ব্যক্তিগতভাবে চিকিৎসা বা প্র্যাকটিস করার কোনো আইনগত অধিকার নেই। বিষয়টি নিয়ে প্রকাশিত সংবাদটি আমাদের নজরে আসার পর জেলা সিভিল সার্জনকে অবগত করা হয়েছে। পরবর্তীতে হাবিবুর রহমানকে এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।”

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!