সোমবার, ৩১ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান: হেরোইন ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি নবী ওয়ালীউল্লা
সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১২:০১ pm
ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান: হেরোইন ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জেলা প্রতিনিধি,

নবী ওয়ালিউল্লাহ

সীমান্ত এলাকায় মাদকবিরোধী নিয়মিত ও কঠোর অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ ৩ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

সোমবার (৩১ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ২:০০ টায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার ২০০/এমপি থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট থানাধীন ১নং ভোলাহাট ইউনিয়নের চাঁনশিকারী গ্রামস্থ হাউসপুর জামে মসজিদের একটি আম বাগানে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৩৪ পুড়িয়া হেরোইন, ৪ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি মোবাইল ফোন এবং নগদ ৩,১০৭ টাকাসহ তিনজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন:

মোঃ শরিফুল ইসলাম মোশারফ (৩২), পিতা- মোঃ আনারুল হক, গ্রাম- চাঁনশিকারী।

আশরাফুল হক সানাউল (৩৩), পিতা- কছিম উদ্দিন, গ্রাম- আলালপুর।

মোঃ আমির (২৬), পিতা- আব্দুল লতিফ, গ্রাম- চাঁনশিকারী।

(সকলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানায়।)

বিজিবি জানায়, আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে হেরোইন ও ইয়াবা এনে স্থানীয় বাজারে বিক্রি করে আসছিল। জব্দকৃত মালামাল ও আসামীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী (এসজিপি, বিএফএম, পিএসসি) জানান, “যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্তে যেকোনো প্রকার চোরাচালান ও মাদক কারবার রোধে বিজিবির এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।”

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!