রবিবার, ৩০ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক, হেরোইন ও মোটরসাইকেল জব্দ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি নবী ওয়ালীউল্লা
রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ০৯:০৯ pm
শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক, হেরোইন ও মোটরসাইকেল জব্দ

জেলা প্রতিনিধি ,

নবী ওয়ালিউল্লাহ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ২ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। রোববার (৩০ আগস্ট) বিকেলে পরিচালিত এ অভিযানে আটককৃৎদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন— চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আঃ রহমানের ছেলে মোঃ আনারুল (৪০) এবং দিয়ারপাড়া গ্রামের মৃত আঃ গফুরের ছেলে মোঃ সাজামান (২৯)।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ৩০ আগস্ট বিকেল আনুমানিক সাড়ে ৫টায় মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস থেকে প্রায় ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। পরে শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল সংলগ্ন পাঁকা রাস্তার ওপর অভিযান চালিয়ে উক্ত ২ জনকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন ও চোরাচালাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

বিজিবি জানায়, আটককৃতরা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তারা দীর্ঘদিন ধরে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে হেরোইন বাংলাদেশে এনে স্থানীয়দের কাছে বিক্রি করে আসছিল। আটককৃত আসামি ও উদ্ধার করা আলামতের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী (এসজিপি, বিএফএম, পিএসসি) জানান, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান ও মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!