রবিবার, ৩০ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কাজিরহাটের আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মনির হাওলাদার ঢাকায় গ্রেপ্তার

মোঃ সৌরভ হোসেন
রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ০৬:৫১ pm
কাজিরহাটের আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মনির হাওলাদার ঢাকায় গ্রেপ্তার

প্রতিবেদন মোঃ সৌরভ হোসেন,

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার আদর্শ নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মনির হাওলাদার ঢাকায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন বলে খবর পাওয়া গেছে।রোববার (৩০ আগস্ট) বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ে। পরে আদর্শ নগর ইউনিয়নের একাধিক স্থানীয় বাসিন্দাও সাংবাদিকদের কাছে মনির হাওলাদারের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানা গেছে।তবে তিনি ঢাকার কোন থানায় এবং কোন মামলায় গ্রেপ্তার হয়েছেন এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত সংশ্লিষ্ট থানা বা পুলিশের পক্ষ থেকেও গ্রেপ্তারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয়দের দেওয়া তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরের ভিত্তিতেই প্রাথমিকভাবে তাঁর গ্রেপ্তারের বিষয়টি জানা গেছে। বিষয়টি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।গ্রেপ্তারের কারণ, মামলার নম্বর ও কোন থানায় তাঁকে রাখা হয়েছে এসব তথ্য নিশ্চিত হলে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!