রবিবার, ৩০ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মাদারগঞ্জে ডোবায় পড়ে ১০ মাসের শিশুর করুণ মৃত্যু

মোঃ আলমগীর হোসাইন
রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৯ pm
২৩
মাদারগঞ্জে ডোবায় পড়ে ১০ মাসের শিশুর করুণ মৃত্যু

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে খুশি নামে ১০ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু খুশি ওই এলাকার আমজাদ হোসেনের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার বিকেল ৩টার দিকে শিশু খুশি তাদের বাড়ির উঠানে খেলাধুল করছিল। ওই সময় তার মা সংসারের রান্নার কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি হামাগুড়ি দিয়ে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। কিছুক্ষণ পর ডোবায় শিশুর দেহ ভাসতে দেখে মা চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে দ্রুত শিশুটিকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. সাব্বির রহমান জানান, বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে স্বজনরা শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!