টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৩নং ফতেপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত হাট ফতেপুর উচ্চ বিদ্যালয় হলরুমে উক্ত ইউনিয়ন শাখার কার্যনির্বাহী কমিটির বর্ধিতসভা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ও বিএনপি শিশু-বিষয়ক সম্পাদক,
জননেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী, এমপি।
এ সময় আরো উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ ও অত্র এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।