রবিবার, ৩০ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

এক দেশ, এক QR—লেনদেনে Bangla QR: পাবনায় ক্যাশলেস লেনদেনের প্রচারণা

ফজলুল কবির নিজস্ব প্রতিনিধি
রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ০৪:১৩ pm
এক দেশ, এক QR—লেনদেনে Bangla QR: পাবনায় ক্যাশলেস লেনদেনের প্রচারণা

ক্যাশলেস লেনদেনের প্রসার এবং সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের Bangla QR ব্যবহারে উৎসাহিত করতে পূবালী ব্যাংক পিএলসি, পাবনা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‎কর্মসূচির শুরুতে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলার জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, রাজশাহী অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. সাজিদুর রহমান।

‎এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি মো. আক্তারুজ্জামান আক্তার এবং পূবালী ব্যাংক পিএলসি, আঞ্চলিক কার্যালয়, রাজশাহীর সহকারী মহাব্যবস্থাপক আবু জাফর মো. রকিবুল্লাহ।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি, পাবনা শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মো. সাজ্জাদ হোসেন।

‎বক্তারা বলেন, একটি মাত্র QR কোডের মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় লেনদেনের সুযোগ তৈরি করাই Bangla QR-এর অন্যতম লক্ষ্য। এতে ব্যবসায়ীদের জন্য একাধিক QR ব্যবস্থাপনার ঝামেলা কমবে এবং গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট হবে আরও সহজ, দ্রুত ও নিরাপদ।

‎বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল ও ক্যাশলেস লেনদেন বাড়ানো, বিভিন্ন পেমেন্ট ব্যবস্থাকে একটি অভিন্ন QR প্ল্যাটফর্মের আওতায় আনা এবং দেশে একটি সহজ ও আন্তঃসংযুক্ত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলা।

‎অনুষ্ঠান শেষে ফিতা কেটে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি করা হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!