রবিবার, ৩০ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

টঙ্গী পশ্চিম থানার অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ ফরিদ হোসেন
রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ০৩:১৯ pm
টঙ্গী পশ্চিম থানার অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

টঙ্গী পশ্চিম থানার অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাজীপুর, ৩০ আগস্ট ২০২৬ | মোঃ ফরিদ হোসেন গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের আওতাধীন টঙ্গী পশ্চিম থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে কক্সবাজার জেলার উখিয়া থানার কুখ্যাত মাদক ব্যবসায়ী জয়নাল আবেদীন (৫২)-কে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে।

রবিবার (৩০ আগস্ট) থানা এলাকায় পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত জয়নাল আবেদীন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।

এছাড়াও একই অভিযানে রাজনৈতিক মামলায় ৪ জন সক্রিয় ছাত্রলীগ কর্মী এবং মাদক সেবনের অভিযোগে আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে টঙ্গী পশ্চিম থানা সূত্রে জানা গেছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!