হোতাপাড়ায় বয়স্ক পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করলেন স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা
গাজীপুর থেকে রিপোর্টার মোঃ মহিন উদ্দিন এ-র তথ্য চিত্রে
গাজীপুরের হোতাপাড়ায় গিভেন্সী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড পরিচালিত বয়স্ক পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা জনাব ড. জিয়া হায়দার মহোদয়।
রোববার সকাল ১০টায় অনুষ্ঠিত এ পরিদর্শনে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. নূরুল করিম ভূঁইয়া, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাজ্জাদ হোসেন এবং গিভেন্সী গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব জাহিদ হাসান মুকুলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শনকালে অতিথিরা বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সেখানে বসবাসরত বয়স্কদের সঙ্গে কথা বলেন। এ সময় তাদের জীবনযাপন, চিকিৎসাসেবা, খাদ্যব্যবস্থা, আবাসন ও সার্বিক সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন তারা।
স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ড. জিয়া হায়দার কেন্দ্রটির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং বয়স্কদের জন্য স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন।
এ সময় গিভেন্সী গ্রুপের চেয়ারম্যান জনাব জাহিদ হাসান মুকুল কেন্দ্রটির উদ্দেশ্য, পরিচালনা ব্যবস্থা এবং বয়স্কদের পুনর্বাসনে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অতিথিদের অবহিত করেন।
পরিদর্শন শেষে সংশ্লিষ্টরা বয়স্কদের কল্যাণে এ ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগকে আরও কার্যকর ও সম্প্রসারিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকে ঘিরে বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।