রবিবার, ৩০ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে গাঁজাসহ আটক ১

মোঃ আব্দুল আওয়াল
রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ০২:১৯ pm
৪১
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে গাঁজাসহ আটক ১

আব্দুল আওয়াল : শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৯ গ্রাম গাঁজা ও একটি বাইসাইকেলসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামে এ অভিযান পরিচালনা করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তেলকুপি বিওপির নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮০/৮-এস থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তেলকুপি গ্রামের পাকা সড়কে অভিযান চালায়। এ সময় মো. তুহিন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি তেলকুপি গ্রামের মৃত মুজাফরের ছেলে।

আটকের সময় তার কাছ থেকে ৯ গ্রাম (২২ পুরিয়া) গাঁজা ও একটি বাইসাইকেল জব্দ করা হয়। বিজিবির দাবি, আটক তুহিন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তিনি ভারত থেকে চোরাচালানের মাধ্যমে গাঁজা এনে বাংলাদেশে বিক্রি করে আসছিলেন।

আটক ব্যক্তি ও জব্দ করা গাঁজার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!