রবিবার, ৩০ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কাহারোলে সম্মিলিত জন্মাষ্টমী উদযাপনে প্রস্তুতিমূলক আলোচনা সভা

নিউজ ডেস্ক
রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ০১:৪৩ pm
কাহারোলে সম্মিলিত জন্মাষ্টমী উদযাপনে প্রস্তুতিমূলক আলোচনা সভা

ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে দিনাজপুরের কাহারোলে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় কাহারোল উপজেলা চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নির্মল চন্দ্র রায়, আহ্বায়ক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, কাহারোল উপজেলা শাখা।

আসন্ন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী বর্ণাঢ্য ও যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সফলভাবে উদযাপনের লক্ষ্যে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

আলোচনায় কাহারোল উপজেলার বিভিন্ন ধর্মীয় সংগঠন ও মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা জন্মাষ্টমীর কর্মসূচি সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার বিষয়ে মতামত প্রদান করেন।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, কাহারোল উপজেলা সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আগামী ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রার্থনা, পূজা-অর্চনা ও প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আলোচনা সভায় জন্মাষ্টমীর সকল আয়োজন সফল করতে সংশ্লিষ্ট ধর্মীয় সংগঠন, মন্দির কমিটি ও ভক্তবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!