শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মেহেন্দিগঞ্জে পুলিশের রাতভর সাঁড়াশি অভিযান, গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার-৪

মোঃ সৌরভ হোসেন
রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১২:৫৭ pm
২৬
মেহেন্দিগঞ্জে পুলিশের রাতভর সাঁড়াশি অভিযান, গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার-৪

প্রতিবেদন মোঃ সৌরভ হোসেন,

বরিশালের মেহেন্দিগঞ্জে রাতভর মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা, ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৬ হাজার ৩৩০ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাজাজ মোটরসাইকেলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার দিবাগত রাত থেকে রোববার ভোররাত পর্যন্ত মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিন উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) মো. রুবেল খান ও সঙ্গীয় পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে মেহেন্দিগঞ্জ থানাধীন দক্ষিণ উলানিয়া ইউনিয়নের রাজাপুর এলাকায় একটি বসতবাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় চারজনকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা, ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, বিভিন্ন অংকের নোটসহ নগদ ৬ হাজার ৩৩০ টাকা এবং একটি বাজাজ মোটরসাইকেল উদ্ধার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মোস্তফা বেপারী (৪৪), পিতা মৃত ফজলে করিম বেপারী, সাং রাজাপুর, দক্ষিণ উলানিয়া; মো. রাসেদ সরদার (৩৮), পিতা মৃত কাঞ্চন সরদার, সাং দাদপুর মধ্যকান্দি; মো. মফিজ ঢালী (৩৫), পিতা মৃত কাশেম ঢালী, সাং দাদপুর মধ্যকান্দি এবং রাজিব হাওলাদার (২৯), পিতা মৃত হারুন অর রশিদ, সাং রাজাপুর, দক্ষিণ উলানিয়া। তারা সবাই মেহেন্দিগঞ্জ থানাধীন এলাকার বাসিন্দা।মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. মমিন উদ্দিন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেন্দিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!