রবিবার, ৩০ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় বেহাল সড়ক, চরম ভোগান্তিতে শিক্ষার্থী-জনতা

নিউজ ডেস্ক
রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১০:১৩ am
২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় বেহাল সড়ক, চরম ভোগান্তিতে শিক্ষার্থী-জনতা

প্রতিবেদক: মো:-ফোরকান

ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট থেকে ভোলা রোড পর্যন্ত অংশ দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও বেহাল অবস্থায় রয়েছে। এতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ঝুঁকিপূর্ণ এই সড়কে কিছুদিন আগে এক মর্মান্তিক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। ঘটনার পর শিক্ষার্থীরা আন্দোলনে নামলে দ্রুত সড়ক সংস্কারের আশ্বাস দেওয়া হয়। পরে সংস্কারকাজ করা হলেও অল্প সময়ের মধ্যেই সড়কটি আবারও জরাজীর্ণ হয়ে পড়ে।

শিক্ষার্থী ও স্থানীয়দের নিরাপদ চলাচল নিশ্চিত করতে দ্রুত সড়কটির স্থায়ী ও টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!