রবিবার, ৩০ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

গাজীপুর সদর উপজেলা শ্রমিক দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

মোঃ মহিন উদ্দিন
শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১১:২১ pm
গাজীপুর সদর উপজেলা শ্রমিক দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

মোঃ মহিন উদ্দিন

গাজীপুর সদর উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব ও ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জনাব আলহাজ্ব আবু বক্কর সিদ্দিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন গাজীপুর সদর উপজেলা শ্রমিক দলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ।

সম্প্রতি গাজীপুর সদর উপজেলা শ্রমিক দলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সভাপতি জনাব মোঃ লাভলু ইসলাম ও সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোঃ আবুল কাশেমের নেতৃত্বে কমিটির সকল নেতৃবৃন্দ আলহাজ্ব আবু বক্কর সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রম, শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া এবং দলের সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় করেন।

আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় গাজীপুর সদর উপজেলা শ্রমিক দলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!