রবিবার, ৩০ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

আশুলিয়ার ধোলাই বিল থেকে নিখোজ যুবকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ০৯:৩৬ pm
আশুলিয়ার ধোলাই বিল থেকে নিখোজ যুবকের মরদেহ উদ্ধার
ছবিঃ সংগ্রহীত

আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বিলে গোসল করতে গিয়ে পানির স্রোতে নিখোঁজ হওয়ার প্রায় সাড়ে চার ঘণ্টা পর নাহিদ (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল আনুমানিক ১১টার দিকে আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ডগরতলী ইটভাটা সংলগ্ন ধোলাই বিলে এ ঘটনা ঘটে।

নিহত নাহিদ আশুলিয়ার পল্লীবিদ্যুৎ কবরস্থান রোড এলাকার আমিন মডেল টাউনের ভাড়াটিয়া বাসিন্দা। তিনি সাহজাহান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে নাহিদ কয়েকজন বন্ধুর সঙ্গে ডগরতলী এলাকার ধোলাই বিলে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে তিনি পানির স্রোতে ভেসে বিলের গভীর অংশে চলে যান। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। খবর পেয়ে স্থানীয় লোকজন, আশুলিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘক্ষণ তল্লাশির পর বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে বিল থেকে নাহিদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং কান্নায় ভেঙে পড়েন।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মেরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় নাহিদের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি থানায় নিয়ে আসা হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!