রবিবার, ৩০ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ভূরুঙ্গামারীতে বিজিবির অভিযানে ৭ বস্তা সার আটক

মোঃ আসাদুজ্জামান খোকন ভূরুঙ্গামারী প্রতিনিধি
শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ০৯:২৬ pm
২৬
ভূরুঙ্গামারীতে বিজিবির অভিযানে ৭ বস্তা সার আটক

ভূরুঙ্গামারীতে বৈধ চালান ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৭ বস্তা সার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার বাগভান্ডার সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও তল্লাশি অভিযান চালিয়ে এসব সার আটক করে বাগভান্ডার বিওপি ক্যাম্পের সদস্যরা।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাগভান্ডার বিওপি, লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর সদস্যরা সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও তল্লাশি চালাচ্ছিলেন। এ সময় সারের বৈধ চালান বা প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৭ বস্তা সার আটক করা হয়।

বিজিবি সূত্র আরও জানায়, আটক করা সারের মালিক হিসেবে মো. মাইদুল ইসলামকে শনাক্ত করা হয়েছে। তিনি ভূরুঙ্গামারী উপজেলার মইদান গ্রামের মৃত শাহেদ আলীর ছেলে। তার ঠিকানা ডাকঘর ফুলকুমার, থানা ভূরুঙ্গামারী, জেলা কুড়িগ্রাম।

বাগভান্ডার বিওপি ক্যাম্পের সুবেদার মো. জাহাঙ্গীর হোসেন বলেন, “আটক করা সারের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। বৈধ কাগজপত্র ও চালান না থাকায় সারগুলো আটক করা হয়েছে।”

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!