জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভূরুঙ্গামারী উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে মাহফুজুল ইসলাম কিরণকে আহ্বায়ক এবং মোর্শেদুর রহমান আনিসকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া ও সদস্য সচিব মাসুম মিয়ার স্বাক্ষরিত এক পত্রে ভূরুঙ্গামারী উপজেলা শাখার এ আংশিক কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।
অনুমোদিত কমিটিতে আবু শামীমকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং জহুরুল ইসলামকে সিনিয়র সদস্য সচিব করা হয়েছে। এছাড়া ছয়জনকে যুগ্ম আহ্বায়ক এবং তিনজনকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন চারজন। কমিটিতে সাধারণ সদস্য হিসেবে রাখা হয়েছে ১৯ জনকে।
নবনির্বাচিত আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরণ বলেন, “মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমার ওপর আস্থা রাখায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এনসিপিকে ভূরুঙ্গামারীতে সুশৃঙ্খল, শক্তিশালী ও জনবান্ধব একটি সংগঠনে পরিণত করার চেষ্টা করব।”