মণিরামপুর উপজেলা প্রতিনিধিঃ-
মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের মাহমুূদপুর চার রাস্তার মোড়ে মানব সেবা সংঘের উদ্যোগে ২৯ আগষ্ট শনিবার সকাল ১০ ঘটিকার সময় মানুষের মাঝে বিনামূল্যে ১০০ টি ফলের চারা বিতরণ করা হয়েছে।
ফলের গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না মানুষের খাদ্য পুষ্টি চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তাছাড়া বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড শোষন করে অক্সিজেন সরবরাহ করে।গাছ মাটির ক্ষয় রোধ করে, অতিরিক্ত তাপমাত্রা রক্ষায় গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তাছাড়া ফলের গাছ ভবিষ্যতের একটি পরিবারে পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয় এর উৎস হতে পারে। প্রত্যেক নাগরিকের উচিত নিজ বাড়ির আঙ্গিনায় ও পতিত জমিতে বেশি বেশি করে ফলজ ও বনজ গাছ রোপন করা। আয়োজকরা জানান ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণ মূলক ও পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানব সেবার সংঘের সভাপতি মোঃ মেহেদী হাসান,স্বপন চ্যাটার্জি, প্রভাষক মোঃ রবিউল ইসলাম, আজিজুর রহমান, রেজাউল ইসলাম, জেসমিন আরা বেগম সহ সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গ।