রবিবার, ৩০ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ওষুধ কেলেঙ্কারির প্রতিবাদে ঘাটাইলে থানা ঘেরাও, মহাসড়ক অবরোধ

রিমল তালুকদার
শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ০৮:১৭ pm
১১
ওষুধ কেলেঙ্কারির প্রতিবাদে ঘাটাইলে থানা ঘেরাও, মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ওষুধ পিকআপভর্তি করে যমুনা নদীতে ফেলে দেওয়ার অভিযোগের প্রতিবাদে থানা ও হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। একই সঙ্গে প্রকৃত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা।

শনিবার (২৯ আগষ্ট) উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয়রা। মিছিলটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। পরে তারা ঘাটাইল থানা ঘেরাও করে বিক্ষোভ করেন।

এরপর বিক্ষোভকারীরা মিছিল নিয়ে কলেজ মোড়ে গিয়ে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়ে যান চলাচল ব্যাহত হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সরকারি ওষুধ নদীতে ফেলার ঘটনায় প্রকৃত জড়িতদের আড়াল করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। তাদের দাবি, মূল অপরাধীদের আইনের আওতায় না এনে পিকআপচালককে মামলায় জড়ানো হয়েছে।

বক্তারা অবিলম্বে পিকআপচালকের মুক্তি এবং সরকারি ওষুধ নদীতে ফেলার ঘটনায় প্রকৃত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

পরে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!