শনিবার, ২৯ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সদরপুরে চরবলাশিয়া নদী ভাঙন প্রবণ এলাকা পরিদর্শন করলেন শহিদুল ইসলাম বাবুল

মোঃ রোকনুজ্জামান
শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ০৭:৫৭ pm
সদরপুরে  চরবলাশিয়া নদী ভাঙন প্রবণ  এলাকা পরিদর্শন করলেন শহিদুল ইসলাম বাবুল

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুর-৪ আসনের নদীভাঙনপ্রবণ চরবলাশিয়া এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন বিএনপির নেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল।

আজ শনিবার সকালে তিনি নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় নদীভাঙন রোধে চলমান জিও ব্যাগ ফেলার কার্যক্রমও পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুজ্জামান বদু, সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্লা সহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেৃতৃবৃন্দ ও স্থানীয় জনগণ।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, নদীভাঙনে ঘরবাড়ি, কৃষিজমি ও জীবিকা হারানোর ঝুঁকিতে রয়েছেন স্থানীয় অনেক মানুষ। ভাঙন রোধে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

শহিদুল ইসলাম খান বাবুল বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের ঘরবাড়ি ও সম্পদ রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করার কথাও জানান তিনি।

স্থানীয়দের আশা, জিও ব্যাগ ফেলার পাশাপাশি নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থা নেওয়া হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!