শনিবার, ২৯ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ফুটপাত দখলে পথচারীদের দুর্ভোগ, তীব্র যানজট

মোঃ ফরিদ হোসেন
শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ০৭:৪৪ pm
ফুটপাত দখলে পথচারীদের দুর্ভোগ, তীব্র যানজট

ফুটপাত দখলে পথচারীদের দুর্ভোগ, তীব্র যানজট

গাজীপুর সিটি প্রশাসকের হস্তক্ষেপ কামনা

গাজীপুর প্রতিনিধি | মোঃ ফরিদ হোসেন

গাজীপুরের জয়দেবপুর বৃহৎ মাছ বাজার রোডে ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ পথচারীরা। দীর্ঘদিন ধরে ফুটপাতের বড় একটি অংশ বিভিন্ন অস্থায়ী ও ভাসমান দোকানের দখলে থাকায় মানুষ নিরাপদে হাঁটাচলা করতে পারছেন না। বাধ্য হয়ে পথচারীদের সড়কে নেমে চলাচল করতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, ফুটপাত দখল হয়ে যাওয়ায় প্রতিদিন শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সড়কে হাঁটছেন। এতে একদিকে যেমন দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে, অন্যদিকে যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়ে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। বিশেষ করে সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।

এলাকাবাসী জানান, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য নির্মিত হলেও তা এখন ব্যবসায়ীদের দখলে চলে গেছে। ফলে শিক্ষার্থী, নারী, প্রবীণ ও কর্মজীবী মানুষদের সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে।

সচেতন নাগরিকরা দ্রুত ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচল নিশ্চিত করার জন্য গাজীপুর সিটি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করলে জনদুর্ভোগ কমবে এবং যানজট নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!