রবিবার, ৩০ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সিরাজগঞ্জ দায়রা জজ আদালতে এপিপি হলেন অ্যাডভোকেট গোলাম হাফিজ কিরন

মো কোরবান আলী
শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ০৬:৩৬ pm
১২
সিরাজগঞ্জ দায়রা জজ আদালতে এপিপি হলেন অ্যাডভোকেট গোলাম হাফিজ কিরন

মো:কোরবান আলী, মাল্টিমিডিয়া রিপোর্টার,উল্লাপাড়া উপজেলা :

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ আইনজীবী অ্যাডভোকেট গোলাম হাফিজ কিরন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের গত ২৭ আগস্ট ২০২৬ তারিখের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দেওয়া হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (জিপি-পিপি) মো. ফারুক হোসাইন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সরকারি আইন কর্মকর্তাদের নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই প্রজ্ঞাপনের মাধ্যমে পূর্বে নিয়োগপ্রাপ্ত সরকারি আইন কর্মকর্তাদের দায়িত্বও বাতিল করা হয়।

নিয়োগের খবর নিশ্চিত করে শনিবার (২৯ আগস্ট) দুপুরে অ্যাডভোকেট গোলাম হাফিজ কিরন বলেন, “সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় আমি সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার সঙ্গে পালন করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং বিচারপ্রার্থীদের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা রাখাই হবে তার অঙ্গীকার। আদালতের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইন ও ন্যায়ের পক্ষে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

অ্যাডভোকেট কিরন আরও বলেন, তাকে এ পদে নিয়োগ দেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সরকার, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের উল্লাপাড়াবাসীর প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছেন।

তার এ নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী আইনজীবী, রাজনৈতিক নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়দের মধ্যে আনন্দ ও সন্তোষ দেখা গেছে। নতুন দায়িত্বে অ্যাডভোকেট গোলাম হাফিজ কিরন ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বিচারপ্রার্থীদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তার শুভাকাঙ্ক্ষীরা।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!