রবিবার, ৩০ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শ্রীপুরে সহকারী অধ্যাপকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মহিন উদ্দিন
শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ০৫:১১ pm
৩২
শ্রীপুরে সহকারী অধ্যাপকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মহিন উদ্দিন

গাজীপুরের শ্রীপুরে আব্দুল আউয়াল কলেজের সহকারী অধ্যাপক ফরহাদ মাহমুদ তালুকদারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর অপপ্রচারের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে সহকারী অধ্যাপক ফরহাদ মাহমুদ তালুকদার অভিযোগ করেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এসব অপপ্রচারের কারণে তার সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, ফেসবুকে প্রচারিত এসব তথ্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হেয়প্রতিপন্ন ও সামাজিকভাবে বিব্রত করার জন্যই একটি মহল এসব অপপ্রচার চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে অপপ্রচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সহকারী অধ্যাপক ফরহাদ মাহমুদ তালুকদার। তিনি তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া তথ্য যাচাই-বাছাই ছাড়া প্রচার না করার জন্য গণমাধ্যম ও সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!