রবিবার, ৩০ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র রাতভর অভিযান: আসামীসহ বিপুল পরিমাণ মাদক জব্দ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি নবী ওয়ালীউল্লা
শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১০:০৩ am
১০
শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র রাতভর অভিযান: আসামীসহ বিপুল পরিমাণ মাদক জব্দ

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) পৃথক তিনটি অভিযান চালিয়ে ৫০২ বোতল ভারতীয় নেশাজাতীয় স্কাফ (Eskuf) সিরাপ, ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, একটি সিএনজি এবং একটি বাইসাইকেলসহ এক আসামীকে আটক করেছে।

প্রথম অভিযান (মুসলিমপুর গ্রাম, শিবগঞ্জ):

গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ আগস্ট রাতে সোনামসজিদ বিওপির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান চালায়। সীমান্ত মেইন পিলার ১৮৪ থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানার মুসলিমপুর গ্রামে পাকা রাস্তার ওপর থেকে মোঃ মামুনুর রশীদ (১৯) নামে এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে ৩১০ বোতল স্কাফ সিরাপ, ১টি সিএনজি এবং ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় অন্ধকারে আরও ৪ জন চোরাকারবারী পালিয়ে যায়।

দ্বিতীয় অভিযান (হোসেন ভিটা, ভোলাহাট):

চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহল দল ভোলাহাট থানার হোসেন ভিটা গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৪৪ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করে।

তৃতীয় অভিযান (তেলকুপি গ্রাম, শিবগঞ্জ):

তেলকুপি বিওপির নায়েক মোঃ আঃ বারীর নেতৃত্বে অপর একটি টহল দল তেলকুপি গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৪৮ বোতল স্কাফ সিরাপ, ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১টি বাইসাইকেল জব্দ করা হয়।

আইনি ব্যবস্থা ও বিজিবির বক্তব্য:

জব্দকৃত মাদক ও আটককৃত আসামীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি জানান, যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!