রবিবার, ৩০ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মেরিন ড্রাইভে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৫,২০০ পিস ইয়াবাসহ নারী আটক

মো গিয়াস উদ্দীন
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১১:১৮ pm
১১
মেরিন ড্রাইভে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৫,২০০ পিস ইয়াবাসহ নারী আটক
ইয়াবাসহ টেকনাফে মাঝের পাড়ার শাবনুর

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল বিজিবি চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৫ হাজার ২০০ পিস বার্মিজ ইয়াবাসহ শাবনুর (২৮) নামে এক নারীকে আটক করেছে ৩৪ বিজিবি।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৩টা ৪০ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে তাকে আটক করা হয়। আটক শাবনুর টেকনাফের সাবরাং ইউনিয়নের মাঝের পাড়া এলাকার বাসিন্দা।

বিজিবি জানায়, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে রেজুখাল চেকপোস্টে একটি সন্দেহভাজন সিএনজি থামানো হয়। পরে নারী বিজিবি সদস্যদের সহায়তায় তল্লাশি চালিয়ে ওই নারীর শরীরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৫ হাজার ২০০ পিস বার্মিজ ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লাখ ৬০ হাজার টাকা।

আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত ইয়াবাসহ তাকে রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!