রবিবার, ৩০ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মণিরামপুরে জাল টাকা তৈরির অভিযোগে আটক দুই।

মোঃ জাহিদুর রহমান
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১১:১৭ pm
১১
মণিরামপুরে জাল টাকা তৈরির অভিযোগে আটক দুই।

মণিরামপুর উপজেলা প্রতিনিধিঃ-

মণিরামপুর উপজেলার ১৫ নম্বর কুলটিয়া ইউনিয়নের ডাঙ্গা মহিষদিয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে মণিরামপুর থানা পুলিশের অভিযানে ২৭ আগস্ট বৃহস্পতিবার ভোর রাতে একজন এবং ২৮ আগস্ট শুক্রবার বেলা ১১টায় একজন মোট দুজনকে গ্রেফতার করা হয়েছে।

২৭ আগস্ট বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে আজিবুর রহমানকে এবং ২৮ আগস্ট এসআই মিলন এর নেতৃত্বে ডাঙ্গা মহিষদিয়া গ্রামের বশির উদ্দিন এর ছেলে ইমদাদুল ইসলাম কে গ্রেপ্তার করা হয়েছে।

মণিরামপুর থানা পুলিশ জানায়, আটক আজিবুরকে জিজ্ঞাসাবাদ করলে তার সাথে ডাঙ্গা মহিষদিয়া গ্রামের বশির উদ্দিনের ছেলে ইমদাদুলের কথা জানান পরবর্তীতে শুক্রবার বেলা এগারোটার দিকে ইমদাদুলকে স্থানীয়দের সহযোগিতায় ডাঙ্গা মহিষদিয়া বাজার থেকে গ্রেফতার করা হয়।এলাকাবাসী সূত্রে জানা যায় ইমদাদুল জাল টাকা তৈরীর গডফাদার নামে পরিচিত।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে জাল টাকা তৈরির সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। এদিকে গ্রামাঞ্চল থেকে জাল টাকা তৈরীর বিভিন্ন সরঞ্জাম উদ্ধারে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে

আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় জাল টাকা তৈরি ও বাজারে ছড়িয়ে দেয়ার মত অপরাধের বিরুদ্ধে পুলিশের এই অভিযানে এলাকায় অর্থনৈতিক শৃঙ্খলা রক্ষায় ব্যাপক ভূমিকা রাখবেন বলে মনে করেন এলাকাবাসী।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!