শনিবার, ২৯ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কটিয়াদীতে ৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আক্কাস মিয়া গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১১:১০ pm
কটিয়াদীতে ৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আক্কাস মিয়া গ্রেফতার

মোঃ ওয়াহিদ 

কিশোরগঞ্জের কটিয়াদী থানা পুলিশের মাদকবিরোধী নিয়মিত ও বিশেষ অভিযানে একের পর এক সফলতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত একটি ঝটিকা অভিযানে ৩৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৭ হাজার ৫০০ টাকাসহ আক্কাস মিয়া (৫০) নামের এক শীর্ষ মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে  কটিয়াদী মডেল থানার ওসি মোঃ রফিকুল ইসলাম। 

 শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার সহশ্রাম ধুলধিয়া ইউনিয়ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম  নিজে এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদকের মূল উৎপাটন করতে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে । এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে  গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সহশ্রাম ধুলধিয়া এলাকার একটি নির্দিষ্ট স্থানে মাদক কেনাবেচা চলছে। প্রাপ্ত সংবাদের সত্যতা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে ওই এলাকায় অভিযান চালায়  কটিয়াদী মডেল থানার ওসি 
​অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সন্দেহভাজন মাদক কারবারি আক্কাস মিয়াকে ঘিরে ফেলে আটক করা হয়। 
পরবর্তীতে জনসমক্ষে তার দেহ তল্লাশি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তল্লাশিকালে তার কাছ থেকে নেশাজাতীয় মাদক ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক ব্যবসার অবৈধ  নগদ ৭ হাজার ৫শ টাকা জব্দ করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আক্কাস মিয়া দীর্ঘদিন ধরে কটিয়াদী উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবসা চালিয়ে আসছে বলে স্বীকার করেছে বলে জানিয়েছেন কটিয়াদী মডেল থানার ওসি।

​এ বিষয়ে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আক্কাস মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, এলাকার যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং অপরাধমুক্ত সমাজ গঠনে কটিয়াদী থানা পুলিশের এ ধরনের কঠোর ও ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!