কোটালিপাড়া প্রতিনিধিঃহোসেন আলী রানা
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়নের মুশরিয়া বিলে ধান চাষ হলেও বর্ষায় পানিতে তলিয়ে যায় বিলটি, তখনই বিলজুড়ে ফুটে উঠে অসংখ্য পদ্মফুল। দুর থেকে দেখলে মনে হয় পানির উপর বিচিয়ে দেওয়া হয়েছে লাল গালিচা। প্রকৃতির অপরুপ সৌন্দর্য দেখতে প্রতিবছর ছুটে আসে বিভিন্ন এলাকার মানুষ।
বর্ষাকালে হাজারো পদ্মফুলে রঙিন হয়ে উঠে। পদ্মফুলে ছেয়ে যাওয়া প্রশস্ত জলাভূমির সৌন্দর্য যে কাউকে মোহিত করে।
স্থানীয়রা জানান মুশরিয়া পদ্মবিলে মূলত সাদা ও সবুজ শাপলা দেখা যেত। গত কয়েক বছর ধরে ব্যাপকভাবে গোলাপি রঙের পদ্মফুল ফুটতে শুরু করে। এরপর থেকে বর্ষা মৌসুমে গোলাপি রঙের শাপলা বিলে অন্যতম আকর্ষণে পরিনত হয়েছে।
মুশরিয়া পদ্মবিল শুধু পর্যটকদের আকর্ষণই নয়, বর্ষাকালে স্থানীয় দরিদ্র ও কর্মহীন কিছু মানুষের আয়েরও একটি উৎস উঠেছে এই গোলাপি পদ্মফুল। ফলে প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি স্থানীয় কিছু মানুষের জীবন জীবিকার সঙ্গে জড়িত আছে এ পদ্মবিল।