মণিরামপুর উপজেলা প্রতিনিধিঃ-
মণিরামপুর উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার দিক নির্দেশনায়, নেহালপুর উপ শাখার উদ্যোগে ২৮ আগস্ট শুক্রবার বিকাল ৫ ঘটিকার সময় মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।সংগঠনের কার্যক্রম ও উদ্দেশ্য সম্পর্কে জনসাধারণকে অবহিত করতে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শোভাযাত্রায় নেহালপুর উপ-শাখার, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা মোটরসাইকেল চালিয়ে,বালিধা কালিবাড়ি,মনোহরপুর,কুমোরঘাটা, কপালিয়া, ভবদাহ এলাকার বিভিন্ন সড়ক পদক্ষিণ করেন এবং সংগঠনের কার্যক্রম উদ্দেশ্য ও কর্মকাণ্ড সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করেন।আয়োজকরা জানান সংগঠনের কার্যক্রম কে আরও গতিশীল ও সুসংগঠিত করার পাশাপাশি সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সুদৃঢ় করায় ছিলো শোভাযাত্রার মূল উদ্দেশ্য।
মোটরসাইকেল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার উপজেলা সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, মণিরামপুর উপজেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম প্রচার প্রকাশনা সম্পাদক জাহিদ হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা (বাবুল), নেহালপুর উপশাখার সভাপতি মনির হোসেন, সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক টুটুল হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক ধননঞ্জয়,সাংগঠনিক সম্পাদক আলীবদ্দী,রাজু হোসেন, কামরুল হোসেন,জালাল উদ্দীন, নজরুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।