বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ১ সেপ্টেম্বর উপলক্ষে কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন শেখ দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বিএনপি দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি সফল ও সার্থক করতে তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, দলের ঐক্য, শৃঙ্খলা ও আদর্শকে ধারণ করে বিএনপিকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন তিনি।
এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।