শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

এসিআইয়ের ওষুধ কারখানা পরিদর্শনে ডব্লিউইউবির ফার্মেসি বিভাগের ৩৭তম ব্যাচ

মো জিহাদ সরকার
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ০৬:৩৭ pm
এসিআইয়ের ওষুধ কারখানা পরিদর্শনে ডব্লিউইউবির ফার্মেসি বিভাগের ৩৭তম ব্যাচ
এসিআইয়ের ওষুধ কারখানা পরিদর্শনে ওয়ার্ল্ড ইউনির্ভাসিটি অফ বাংলাদেশ- এর ফার্মেসি বিভাগের ৩৭তম ব্যাচ

জিহাদ সরকার , সিটি রিপোর্টার-ঢাকা ।

নারায়ণগঞ্জের গোদনাইলে Advanced Chemical Industries PLC (ACI)-এর ফার্মাসিউটিক্যাল উৎপাদন কারখানা পরিদর্শন করেছেন World University of Bangladesh (WUB)-এর ফার্মেসি বিভাগের ৩৭তম ব্যাচের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের শিল্পভিত্তিক ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে শনিবার (২২ আগস্ট) এ শিল্প পরিদর্শনের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ।

পরিদর্শনকালে শিক্ষার্থীরা এসিআইয়ের Solid ও Liquid Production, Packaging, Quality Control (QC), Quality Assurance (QA) এবং Warehouse বিভাগ ঘুরে দেখেন। এসব বিভাগের কার্যক্রম, ওষুধ উৎপাদন প্রক্রিয়া, মান নিয়ন্ত্রণ এবং শিল্পখাতের বিভিন্ন কার্যপদ্ধতি সম্পর্কে তারা সরাসরি ধারণা নেন।

শিক্ষার্থীদের সঙ্গে পরিদর্শনে ছিলেন ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হারুন-অর-রশিদ, সহকারী অধ্যাপক খুরশিদ জাহান এবং সহকারী অধ্যাপক ও ব্যাচ মেন্টর ড. সামিরা করিম।

পরিদর্শনকালে এসিআই কর্তৃপক্ষ শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানান এবং ফার্মাসিউটিক্যাল উৎপাদন, মান নিয়ন্ত্রণ ও শিল্প-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় এসিআইয়ের পক্ষে উপস্থিত ছিলেন ডিরেক্টর (অপারেশনস) মোহাম্মদ জাহিদ আল বেরুনী, ডেপুটি ডিরেক্টর (অপারেশনস) মো. ওমর ফারুক, জেনারেল ম্যানেজার (এইচআর অ্যান্ড অ্যাডমিন) জুবায়ের আজাদ, জেনারেল ম্যানেজার (কোয়ালিটি অ্যাসুরেন্স) জি এম ফারুকে হোসেন এবং সিনিয়র ম্যানেজার (প্রোডাকশন) মো. রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ফার্মেসি বিভাগ, ডব্লিউইউবি কর্তৃপক্ষ, শিক্ষার্থীদের শিল্পভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ করে দেওয়া এবং আতিথেয়তার জন্য এসিআই কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

বিভাগটির মতে, এ ধরনের শিল্প-একাডেমিয়া সহযোগিতামূলক কার্যক্রম শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি বাস্তব শিল্পপরিবেশ সম্পর্কে ধারণা দেয়। একই সঙ্গে ফার্মাসিউটিক্যাল উৎপাদন খাতের কার্যক্রম সম্পর্কে তাদের বোঝাপড়া বাড়ায় এবং ভবিষ্যৎ পেশাজীবন গঠনে প্রস্তুত হতে সহায়তা করে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!