শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

এনসিপির শরীয়তপুর জেলা কমিটিতে সিনিয়র যুগ্ম-সদস্যসচিব ওয়ালী উল্লাহ জাবের

আল আমীন সরদার
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ০৬:২৩ pm
এনসিপির শরীয়তপুর জেলা কমিটিতে সিনিয়র যুগ্ম-সদস্যসচিব ওয়ালী উল্লাহ জাবের

আল আমীন সরদার

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুর জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক কমিটিতে সিনিয়র যুগ্ম-সদস্যসচিব পদে মনোনীত হয়েছেন মো. ওয়ালী উল্লাহ জাবের। আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনক্রমে গত ২৭ আগস্ট ২০২৬ তারিখে শরীয়তপুর জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

এতে আহ্বায়ক হিসেবে অ্যাডভোকেট রুহুল আমিন এবং সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে অ্যাডভোকেট মোসলেম উদ্দিন ও শওকত আলম গাজী দায়িত্ব পেয়েছেন।

সদস্যসচিব করা হয়েছে সবুজ তালুকদারকে। এছাড়া সিনিয়র যুগ্ম-সদস্যসচিব পদে দায়িত্ব পেয়েছেন মো. ওয়ালী উল্লাহ জাবের।

ওয়ালী উল্লাহ জাবেরের বাড়ি শরীয়তপুরের সখিপুর থানার দক্ষিণ চরকুমারিয়া এলাকায়। শিক্ষাজীবনে তিনি মাওলানা, এইচএসসি এবং ডিপ্লোমা ইন প্যাথলজি সম্পন্ন করেছেন বলে তার ব্যক্তিগত পরিচিতিতে উল্লেখ করা হয়েছে।

তার ব্যক্তিগত পরিচিতি অনুযায়ী, রাজনৈতিক জীবনের শুরুতে তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ঢাকা পল্লবী এলাকার যুব জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

পাশাপাশি ঢাকা মহানগর উত্তর যুব জমিয়তে উলামায়ে ইসলামের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত থাকার কথা জানিয়েছেন ওয়ালী উল্লাহ জাবের। তার ভাষ্য অনুযায়ী, তিনি বিভিন্ন সময়ে ত্রাণ বিতরণ, মাদকবিরোধী কর্মসূচি, শিক্ষা সহায়তা এবং স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর মো. ওয়ালী উল্লাহ জাবের বলেন, “দলের দেওয়া দায়িত্ব সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালন করতে চাই। শরীয়তপুরের মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে সর্বোচ্চ চেষ্টা করব।”

দলীয় সূত্র জানায়, অনুমোদিত জেলা আহ্বায়ক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!