শ্রীপুরে ঘরে ঢুকে দুই বোনকে কুপিয়ে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
গাজীপুর থেকে রিপোর্টার মোঃ
মহিন উদ্দিন এ-র তথ্য চিত্রে
গাজীপুরের শ্রীপুরে বসতঘরে ঢুকে দুই বোনকে কুপিয়ে মারধর, শ্লীলতাহানি ও গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ শিফা (২৪) বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় চারজনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার শ্রীপুর উপজেলার এলাকায় ভুক্তভোগী দুই বোন নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে তাদের ঘরে প্রবেশ করে। পরে তারা দুই বোনকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে তাদের শ্লীলতাহানিরও চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যায় বলে অভিযোগে বলা হয়েছে। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী শিফা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।