শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

পুলিশের ধাওয়ায় খাদে মাদকবাহী মাইক্রোবাস, উদ্ধার ৯ বস্তা গাঁজা

নিউজ ডেস্ক
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ০১:১৪ pm
পুলিশের ধাওয়ায় খাদে মাদকবাহী মাইক্রোবাস, উদ্ধার ৯ বস্তা গাঁজা

মোহাম্মদ সবুজ খান জয়- ব্রাহ্মণবাড়িয়া, কসবা 

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়ার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে মাদকবাহী একটি মাইক্রোবাস। তবে গাড়িতে থাকা মাদক পাচারকারীরা মাইক্রোবাসটি ফেলে পালিয়ে যায়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ৯ বস্তা গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) ভোররাতে উপজেলার বিনাউটি ইউনিয়নের আন্দিরপাড়-খিদিরপুর সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে পুলিশ জানতে পারে, একটি মাইক্রোবাসে করে বিপুল পরিমাণ মাদক আন্দিরপাড়-খিদিরপুর সড়ক দিয়ে মহাসড়কের দিকে নেওয়া হচ্ছে। খবর পেয়ে কসবা থানা পুলিশের একটি দল এসআই শামীমের নেতৃত্বে ওই সড়কে অবস্থান নেয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাসটি চেকপোস্ট অতিক্রম করে দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ গাড়িটিকে ধাওয়া করলে চালক নিয়ন্ত্রণ হারান। পরে মাইক্রোবাসটি সড়কের পাশের একটি খাদে পড়ে যায়। এ সুযোগে গাড়িতে থাকা মাদক পাচারকারীরা পালিয়ে যায়।
পরে পুলিশ দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করে তল্লাশি চালায়। ঢাকা মেট্রো-ঢ-১৯-০৭৪০ নম্বরের ওই গাড়ি থেকে ৯ বস্তা গাঁজা উদ্ধার করা হয়।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে উদ্ধার হওয়া গাঁজার মোট ওজন এবং পালিয়ে যাওয়া মাদক পাচারকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!