শনিবার, ২৯ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নরসিংদী ও টাঙ্গাইলের নতুন দায়িত্ব পেলেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম

মোঃএমরুল ইসলাম
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১১:০৩ am
৭২
নরসিংদী ও টাঙ্গাইলের নতুন দায়িত্ব পেলেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম

নরসিংদী মনোহরদী প্রতিনিধি:

নরসিংদী ও টাঙ্গাইল জেলার নতুন দায়িত্ব পেয়েছেন কিশোরগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত দুই জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তদারকি করবেন প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। একই সঙ্গে জেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার দায়িত্বও পালন করবেন তিনি।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে জেলা পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের এসব কার্যক্রমে সম্পৃক্ত থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ায় নরসিংদী ও টাঙ্গাইল জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ এবং সরকারি উন্নয়ন কর্মকাণ্ডে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমের তদারকি ও পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!