শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

দীর্ঘ ১৭ বছর পর স্বপদে ফিরলেন অধ্যাপক তরিকুল ইসলাম

মোঃগোলাম কিবরিয়া
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১০:৪৪ pm
দীর্ঘ ১৭ বছর পর স্বপদে ফিরলেন অধ্যাপক তরিকুল ইসলাম
ছবি :তরিকুল ইসলাম (অধ্যাপক )

গোলাম কিবরিয়া তুহিন

খুলনা:

দীর্ঘ ১৭ বছর পর খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা শহীদ জিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষের দায়িত্বে পুনরায় যোগদান করলেন অধ্যাপক মোঃ তরিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টায় নিয়মতান্ত্রিকভাবে তিনি কলেজের অধ্যক্ষের দায়িত্ব বুঝে নেন।

জানা যায়, মহেশ্বরপাশা শহীদ জিয়া মহাবিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম সদস্য ছিলেন অধ্যাপক তরিকুল ইসলাম। কলেজ প্রতিষ্ঠার পর তিনি প্রভাষক হিসেবে যোগদান করেন এবং পরবর্তীতে নিয়মতান্ত্রিকভাবে অধ্যক্ষের দায়িত্ব পান। দায়িত্ব গ্রহণের পর তার সততা ও দক্ষতায় অল্প সময়ের মধ্যেই প্রতিষ্ঠানটি দৌলতপুরসহ সমগ্র খুলনা অঞ্চলে সুনাম অর্জন করে।

কিন্তু ২০০৬ সালের রাষ্ট্রীয় পটপরিবর্তন এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকার গঠনের পর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তৎকালীন সময়ে অধ্যক্ষ তরিকুল ইসলামকে অন্যায় ও বেআইনিভাবে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়। তার অপরাধ ছিল—ব্যক্তিগত জীবনে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং খুলনা মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জুলাই আন্দোলন পরবর্তী ফ্যাসিবাদী সরকারের পতনের পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে পুনরায় দায়িত্বে বসাতে চাইলে অধ্যাপক তরিকুল ইসলাম স্পষ্ট জানিয়ে দেন, অনিয়মতান্ত্রিকভাবে তিনি পদে বহাল হতে আগ্রহী নন।

অবশেষে আদালতের আইনী প্রক্রিয়া সম্পন্ন এবং খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের হস্তক্ষেপে প্রশাসনিক জটিলতা কাটিয়ে আজ তিনি স্বপদে বহাল হন।

দীর্ঘ ১৭ বছর পর অধ্যক্ষের পদে ফিরে আবেগাপ্লুত অধ্যাপক তরিকুল ইসলাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেন। একই সাথে তিনি হুইপ রকিবুল ইসলাম বকুলকে ধন্যবাদ জানান।

আজ সকালে মহেশ্বরপাশা শহীদ জিয়া মহাবিদ্যালয় প্রাঙ্গণে দায়িত্ব গ্রহণের এই আনন্দঘন অনুষ্ঠানে মহানগর ও দৌলতপুর থানা বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!