বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কালীগঞ্জে ডাইরেক্ট সিডেড আউশ ধানের মাঠ দিবস অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ০৯:৩১ pm
কালীগঞ্জে ডাইরেক্ট সিডেড আউশ ধানের মাঠ দিবস অনুষ্ঠিত।

ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিনিধি। 

ঝিনাইদহের কালীগঞ্জে ডাইরেক্ট সিডেড আউশ ধানের (সরাসরি বপন পদ্ধতিতে আউশ ধান) মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার ইশ্বরবা মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
AFACI, RDA, কোরিয়ার অর্থায়নে AFACI-RSR প্রকল্পের আওতায় আয়োজিত এ মাঠ দিবসের আয়োজন করে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক)।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. শামছুন্নাহার বেগম, পরিচালক (প্রশিক্ষণ ও পরিকল্পনা) বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. মো. ড. হাসানুজ্জামান রনি, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইনচার্জ, বিনা উপকেন্দ্র, কুমিল্লা,মোঃ আক্তারুজামান মিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার 'কালীগঞ্জ, ঝিনাইদহ।

সভাপতিত্ব করেন ড. সুশান চৌহান, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইনচার্জ বিনা উপকেন্দ্র, মাগুরা।

সঞ্চালনা করেন শোভা আঞ্জুমান শাম্মী,বৈজ্ঞানিক কর্মকর্তা, বিনা উপকেন্দ্র, মাগুরা।

মাঠ দিবসে সরাসরি বপন পদ্ধতিতে আউশ ধান চাষের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ পদ্ধতিতে ধান চাষের সুবিধা, উৎপাদন খরচ কমানো, শ্রম ও সময় সাশ্রয় এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন বিষয় কৃষকদের সামনে তুলে ধরা হয়।
কৃষকরা সরাসরি বপন পদ্ধতিতে আউশ ধানের চাষাবাদ, ফলন ও এর সম্ভাবনা সম্পর্কে জানতে পারেন। সংশ্লিষ্ট কৃষিবিদ ও কর্মকর্তারা উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আউশ ধানের উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
মাঠ দিবসে স্থানীয় কৃষকসহ কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি গ্রহণে উৎসাহিত করা হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!