টঙ্গী পশ্চিম থানার অভিযানে ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ ৩ মাদক কারবারি এবং ১১ মাদকসেবী গ্রেপ্তার
মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের আওতাধীন টঙ্গী পশ্চিম থানা পুলিশ ২৭ আগস্ট ২০২৬ তারিখে থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। এ সময় মাদকদ্রব্যসহ ৩ জন মাদক কারবারি এবং ১১ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ৪০৭টি ইয়াবা ট্যাবলেট, ৩০০ গ্রাম গাঁজা, ৪৭ পুরিয়া গাঁজা (মোট ওজন ২০০ গ্রাম) এবং ৫১ পুরিয়া হেরোইন (মোট ওজন ২৭ গ্রাম) উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে