চেয়ারম্যান না হয়েও উন্নয়নমূলক কাজে খলিলুর রহমান মোল্লা
শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের কৃতি সন্তান ও সাধারণ মানুষের আস্থাভাজন মো. খলিলুর রহমান মোল্লা। তিনি শরীয়তপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক জিএস এবং শরীয়তপুর সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। আসন্ন আংগারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি ইতোমধ্যে স্থানীয়ভাবে গণসংযোগ ও জনসম্পৃক্ত বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।
চেয়ারম্যান পদে নির্বাচিত না হয়েও এলাকার মানুষের পাশে থেকে রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যক্তিগত উদ্যোগে সহযোগিতা করে যাচ্ছেন বলে স্থানীয়দের দাবি। বিশেষ করে চলাচলের অনুপযোগী সড়ক সংস্কার, সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে তিনি ভূমিকা রাখছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, জনপ্রতিনিধি না হয়েও খলিলুর রহমান মোল্লা দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করছেন। তার এমন কর্মকাণ্ডে স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
খলিলুর রহমান মোল্লা বলেন, “আমি জনপ্রতিনিধি হই বা না হই, এলাকার মানুষের পাশে থাকা আমার দায়িত্ব। আংগারিয়া ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে সামর্থ্য অনুযায়ী কাজ করে যেতে চাই।”
স্থানীয়রা মনে করছেন, জনপ্রতিনিধি হওয়ার আগেই এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় থাকা একজন প্রার্থীর ইতিবাচক দিক হিসেবে বিবেচিত হতে পারে। তবে আসন্ন নির্বাচনে জনগণের রায়ই তার ভবিষ্যৎ নির্ধারণ করবে।