বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

গাজীপুরের কালীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) পালন ও জশনে জুলুস অনুষ্ঠিত

বিল্লাল হোসেন
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ০৫:১৬ pm
২৯
গাজীপুরের কালীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) পালন ও জশনে জুলুস অনুষ্ঠিত

গাজীপুরের কালীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) পালন ও জশনে জুলুস অনুষ্ঠিত

বিল্লাল হোসেন, ​কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালীগঞ্জে অতি উৎসাহ- উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস।

​বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইমামে রাব্বানী দরবার শরীফ, বাংলাদেশ হিজবুর রাসুল (সা.) এবং ইসলামী ছাত্রসেনা কালীগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে এ জুলুস ও আলোচনা সভার আয়োজন করা হয়।

​বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার বিভিন্ন এলাকার খানকা ও মসজিদ থেকে আগত শত শত সুন্নী জনতা স্থানীয় সোমবাজার ঈদগাহ মাঠে সমবেত হন। পরবর্তীতে সেখান থেকে এক বিশাল ও বর্ণাঢ্য জশনে জুলুস বের করা হয়। জুলুসটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে “পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য ও গুরুত্ব” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​নেতৃত্ব ও উপস্থিতি

​বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আল-আমিন দেওয়ান আল-আবিদী, বাংলাদেশ হিজবুর রাসুল (সা.)-এর সভাপতি আলহাজ দেওয়ান শফিউদ্দিন আহমাদ, সাবেক সভাপতি আলহাজ মো. রেজাউল করিম ভূঁইয়া এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি আবু তাহের খান মো. আলমগীর ও সাধারণ সম্পাদক মো. মেজবাহ উদ্দিনের নেতৃত্বে বর্ণাঢ্য মিছিলটি পরিচালিত হয়।

​অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন দরবার শরীফের আশেকান, ভক্ত, মুরিদানসহ সুন্নী মতাদর্শের শত শত তরিকতপন্থী সুন্নী জনতা অংশ নেন।

​আলোচনা সভা ও বক্তাদের বক্তব্য

​বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আল-আমিন দেওয়ান আল-আবিদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আলী হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য উপস্থাপন করেন:

​আলহাজ মো. সিরাজ উদ্দিন, সভাপতি, তুমলিয়া ইউনিয়ন বিএনপি

​মো. আরব আলী, সভাপতি, সোমবাজার ঐতিহাসিক ৫০তম সুন্নী মহাসম্মেলন কমিটি

​মাওলানা মো. মাকসুদুল হাসান, সাবেক প্রভাষক, শাজাহানপুর রেলওয়ে হাফিজীয়া সুন্নীয়া আলীয়া মাদ্রাসা

​মাওলানা মো. আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক, আহলে ছুন্নাত ওয়াল জামাত (কালীগঞ্জ উপজেলা)

​হাফেজ মাওলানা শায়ের মো. আনিছুর রহমান, অর্থ সম্পাদক, আহলে ছুন্নাত ওয়াল জামাত (কালীগঞ্জ উপজেলা)

​শাকিল আহমেদ দরাই, আহবায়ক, ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ (গাজীপুর জেলা)

​মাওলানা হাফেজ মো. আল-মামুন, সাবেক সভাপতি, ইসলামী ছাত্রসেনা (কালীগঞ্জ উপজেলা)

​বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, প্রায় দেড় হাজার বছর আগে বিশ্বমানবতার মুক্তির দূত হিসেবে শেষ নবী হজরত মুহাম্মদ (সা.) এই ধরাধামে আগমন করেন। বিশ্বজুড়ে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় তাঁর সুমহান আদর্শ অনুসরণের বিকল্প নেই। প্রতিটি জনগোষ্ঠীর অফুরন্ত কল্যাণ ও সফলতা নিহিত রয়েছে রাসুল (সা.)-এর প্রদর্শিত পথে।

​আলোচনা সভা শেষে সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও মুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!