বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় দুই কিশোর নিহত

মোঃ রোকনুজ্জামান
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ০৪:০৮ pm
ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় দুই কিশোর নিহত

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আন্ডারপাসে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ দুই কিশোর নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকার আন্ডারপাসে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের প্রবাসী শাহাদাত সর্দারের ছেলে মোটরসাইকেল চালক কাউছার আহমেদ রাতুল (১৭) এবং তার বন্ধু নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি গ্রামের কাওছার মাতুব্বরের ছেলে রাজু মাতুব্বর (১৮)।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক সোহেল জানান, সকালে ঢাকা থেকে ফরিদপুরগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকার আন্ডারপাস অতিক্রম করার সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে চলে যায়।

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়। তবে ঢাকায় নেওয়ার পথে দুজনেরই মৃত্যু হয়।

পুলিশ কর্মকর্তা সোহেল আরও জানান, নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী বাসটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!