বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

স্বজনদের কাঁদিয়ে চিরবিদায় নিলেন আলহাজ আবু বকর সিদ্দিক কাড়াল সদরপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীরের জানাজা ও দাফন সম্পন্ন

মোঃ রোকনুজ্জামান
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ০৪:০৬ pm
স্বজনদের কাঁদিয়ে চিরবিদায় নিলেন আলহাজ আবু বকর সিদ্দিক কাড়াল সদরপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীরের জানাজা ও দাফন সম্পন্ন

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সদরপুর উপজেলা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আলহাজ আবু বকর সিদ্দিক কাড়াল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (২৬ আগস্ট) রাত ৮টা ১০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের ভাগ্নে দেলোয়ার হোসেন তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাদ জোহর সদরপুর শিশু পার্কে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে উপজেলার দশহাজার গোরস্থানে দাফন করা হয়।

জানাজার পূর্বে মরহুমের জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন সদরপুর সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, ফরিদপুর-৪ আসনে দাড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতাকারী মাওলানা মো. সরোয়ার হোসেন, সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু, জেলা জামায়াতে ইসলামীর আমীন মাওলানা মো. বদরউদ্দিন এবং সদরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

আলোচনায় বক্তারা মরহুমের দ্বীনি ও সামাজিক কর্মকাণ্ড, সাংগঠনিক ভূমিকা এবং মানুষের সঙ্গে তাঁর সুসম্পর্কের কথা স্মরণ করেন। তাঁর ইন্তেকালে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

বক্তারা মহান আল্লাহর কাছে মরহুমের সকল গুনাহ-খাতা ক্ষমা করে দেওয়া, কবরকে নূরে ভরপুর করা এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করার জন্য দোয়া করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারকে সবর-এ-জামিল দান করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!