সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

রাণীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, দুই কিশোর গ্রেপ্তার

আব্দুল্লাহ আল মাহীদ
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ০২:৪৯ pm
৩৭০
রাণীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, দুই কিশোর গ্রেপ্তার
প্রতিকী ছবি

নওগাঁর রাণীনগরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত দুই কিশোরের বয়স ১৫ ও ১৬ বছর।

বুধবার বিকেলে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বুধবার রাতে রাণীনগর থানায় মামলা করেন। পরে মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ওই দুই কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও শিশুটির পরিবারের বরাত দিয়ে জানা যায়, বুধবার বিকেলে শিশুটি বাড়ির আশপাশে খেলছিল। এ সময় প্রতিবেশী দুই কিশোর মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে তাকে একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, একপর্যায়ে শিশুটির মা তাকে খুঁজতে শুরু করলে দুই কিশোর শিশুটিকে সেখানে রেখে চলে যায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে বুধবার রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল জানান, শিশুটির মায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত ২ কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির শরীরে আঘাত ও রক্তক্ষরণের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই কিশোর ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

ওসি আরও জানান, গ্রেপ্তার দুই কিশোরকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!