বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু

মোঃ আলমগীর হোসাইন
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ০১:৫৪ pm
২৫
মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে  কৃষকের মৃত্যু

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:-

জামালপুরের মাদারগঞ্জে জমিতে সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজাহার মন্ডল (৫০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চরশুভগাছা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আজাহার মন্ডল ওই এলাকার তফিল মন্ডলের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে আজাহার মন্ডল বাড়ির পাশে নিজের আমন ধানখেতে বৈদ্যুতিক সেচ পাম্প চালুর প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরে সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিজুড়ী ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমান মিস্টার বলেন, সকালে কৃষিজমিতে সেচ দিতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। তার এই অকাল মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম ইফতেখার জানান, আজাহার মন্ডলকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!