মোঃ এনামুল হক
মাল্টিমিডিয়া রিপোর্টার
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী মো. শামীম কায়সার লিংকনকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সম্প্রতি রাজধানীর মালিবাগে ধর্ম প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে এই শুভেচ্ছা বিনিময় করা হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা ৪নং রাজাহার ইউনিয়নের পক্ষ থেকে প্রতিমন্ত্রী মহোদয়ের হাতে ফুল তুলে দেওয়া হয়।
এ সময় এলাকার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে আন্তরিক আলোচনা হয়।
সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা ৪নং রাজাহার ইউনিয়নের মো. সোহেল আকন্দ, মো. হারুন মিয়া, শাহীন মিয়া, দিপু, আলহাজ্ব বাবু সহ স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ।