শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

খুলনার দৌলতপুরে ঘের থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

মোঃগোলাম কিবরিয়া
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১১:৩৫ am
৫৭
খুলনার দৌলতপুরে ঘের থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
ছবি সংগ্রহ ।

নিজস্ব প্রতিবেদক, খুলনা :

খুলনার দৌলতপুর থানাধীন কার্তিককুল পশ্চিমপাড়া এলাকার একটি ঘের থেকে আনুমানিক ২৩ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে কার্তিককুল পশ্চিমপাড়া বাইপাস এলাকার নাসিরের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে দৌলতপুর থানা পুলিশ জানিয়েছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সন্ধ্যার দিকে ঘের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

উদ্ধার হওয়া যুবকের পরনের প্যান্ট ও কোমরের বেল্ট দেখে স্থানীয় কয়েকজন ধারণা করছেন, মরদেহটি গত ২৩ আগস্ট থেকে নিখোঁজ মণিরুল ইসলাম রনির। রনি নগরীর মহেশ্বরপাশা পশ্চিমপাড়া (ঘোষপাড়া) এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে।

তবে মরদেহটি রনির কি না সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। পরিচয় শনাক্তের জন্য আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

দৌলতপুর থানার ওসি জানান, মরদেহের পরিচয় নিশ্চিত হওয়ার পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গোলাম কিবরিয়া

খুলনা

২৭আগস্ট ২০২৬

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!