বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

গলাচিপায় ৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি লিটন গ্রেপ্তার।

মোঃ সুমন খান.মাল্টিমিডিয়া রিপোর্টার. গলাচিপা
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১১:১৫ am
গলাচিপায় ৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি লিটন গ্রেপ্তার।

পটুয়াখালীর গলাচিপায় পুলিশ পরিচালিত এক ঝটিকা মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট ২০২৬) মধ্য রাতে গলাচিপা পৌরসভার কুটিয়ালপাড়া শ্মশানঘাট এলাকা থেকে তাতে হাতেনাতে আটক করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামী মোঃ লিটন প্যাদা(৩৫) গলাচিপা পৌরসভার ৫ নং ওয়ার্ড সাগরদী রোড এলাকার নুরু প্যাদা ও জয়নব বিবির ছেলে। পুলিশসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানার উপ পরিদর্শক(এসআই) আব্দুল হাকিমের নেতৃত্বে একটি চৌকস দল পৌর শহরের ৫ নং ওয়ার্ডের সাগরদী রোডের পশ্চিম পাশের কুটিয়াল পাড়া শ্মশানঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সংগীয় ফোর্সের সহায়তায় লিটনকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশী করে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মোঃ ইমতেয়াজ আহম্মেদ আটককৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-৪৮, তারিখ: ২৬/০৮/২০২৬)। মাদকমুক্ত সমাজ গঠনে গলাচিপা থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!