শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

গাইবান্ধা সাঘাটা গ্রামের মাদ্রাসায় ‘ফ্রেশ বাজার লিমিটেড’-এর সৌজন্যে শিক্ষার্থীদের মাঝে নতুন ড্রেস বিতরণ

মোঃ এনামুল হক
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২:০৩ am
গাইবান্ধা সাঘাটা গ্রামের মাদ্রাসায় ‘ফ্রেশ বাজার লিমিটেড’-এর সৌজন্যে শিক্ষার্থীদের মাঝে নতুন ড্রেস বিতরণ

মোঃ এনামুল হক

মাল্টিমিডিয়া রিপোর্টার

​মানবতার কল্যাণে ও সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় এবার নিজ এলাকার একটি মাদ্রাসার শিক্ষার্থীদের নতুন পোশাক উপহার দিয়েছে জনপ্রিয় প্রতিষ্ঠান 'ফ্রেশ বাজার লিমিটেড'।

​আজ নিজ গ্রামের পাশের একটি মাদ্রাসায় আয়োজিত এক আনন্দঘন অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে এই নতুন ড্রেসগুলো বিতরণ করা হয়। নতুন পোশাক পেয়ে মাদ্রাসার কোমলমতি শিশুদের চোখে-মুখে আনন্দের ঝিলিক দেখা যায়।

​পোশাক বিতরণী এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 'ফ্রেশ বাজার লিমিটেড'-এর সম্মানিত চেয়ারম্যান এবং 'এনটার টিভি' (Enter TV)-এর সিইও মো. আব্দুল্লাহ আল শাহীন। তিনি নিজ হাতে শিক্ষার্থীদের মাঝে এই পোশাকগুলো তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

​স্থানীয়রা জানান, ফ্রেশ বাজার লিমিটেডের এই উদ্যোগের ফলে এলাকার মাদ্রাসার গরিব ও মেধাবী শিক্ষার্থীরা দারুণ উপকৃত হয়েছে। এমন একটি মহৎ কাজের সঙ্গে নিজ গ্রাম ও এলাকা সম্পৃক্ত থাকায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।

​সামাজিক এই কল্যাণমূলক কাজের সঙ্গে জড়িত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আয়োজকরা ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি, এই মহতী উদ্যোগের সঙ্গে জড়িতদের ভবিষ্যৎ পথচলা যেন আরও সুন্দর ও মসৃণ হয়, সেজন্য সকলের কাছে আন্তরিক দোয়া কামনা করা হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!