বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

চট্টগ্রামে ডাকাতি হওয়া ৩০ লাখ টাকার মালামাল শ্রীপুরে উদ্ধার, আটক ২!

উপজেলা প্রতিনিধি
বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১:৩৬ pm
৩০
চট্টগ্রামে ডাকাতি হওয়া ৩০ লাখ টাকার মালামাল শ্রীপুরে উদ্ধার, আটক ২!

শাহ্ পরান শ্রীপুর উপজেলা প্রতিনিধি 

​চট্টগ্রাম থেকে ডাকাতি হওয়া বিপুল পরিমাণ ব্যাটারি, টায়ার ও রিং গাজীপুরের শ্রীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোরাই মালামাল ক্রয়ের অভিযোগে জহিরুল ইসলাম ও আমিনুল ইসলাম নামে দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
​চট্টগ্রাম গোয়েন্দা (ডিবি) পুলিশ ও শ্রীপুর থানা পুলিশের যৌথ একটি টিম উপজেলার ২নং গাজীপুর বাজারের ‘এস এ সোলার পাওয়ার ইলেক্ট্রনিক্স’ থেকে এসব মালামাল উদ্ধার ও অভিযুক্তদের আটক করে।

স্থানীয়দের অভিযোগ, ইসমাইলের মোড় এলাকার বেশ কিছু গ্যারেজ মালিক দীর্ঘদিন ধরে চোরাই অটো রিকশা ও ডাকাত দলের লুট করা মালামাল কেনাবেচা করে আসছিল। এই অবৈধ কারবারের মাধ্যমেই তারা রাতারাতি বিপুল সম্পদের মালিক বনে যায়।

​বর্তমানে এলাকা জুড়ে পুলিশের অভিযান জোরদার করা হয়েছে। চট্টগ্রাম গোয়েন্দা পুলিশ ও শ্রীপুর থানা পুলিশ যৌথভাবে সংলগ্ন এলাকার বিভিন্ন ব্যাটারির দোকান ও অটো গ্যারেজে তল্লাশি চালাচ্ছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!